Sunday, January 22, 2012

SOPA (Stop Online Piracy Act) স্বাধীনতা না ব্যবসা?

প্রস্তাবিত মার্কিন এন্টি-পাইরেসি এক্ট, বিশ্ব ব্যাপী আইনি বিতর্কের ঝড় তুলেছে। প্রশ্ন উঠেছে, এই আইন ইন্টারনেট ব্যাবহারের ক্ষেত্রে স্বাধীনতা ক্ষুণ্ণ করবে কিনা। হাজার হাজার ওয়েবসাইট, মার্কিনীদের প্রস্তাবিত এন্টি-পাইরেসি আইনটির বিরুদ্ধে অনলাইনে প্রতিবাদ করেছে। প্রস্তাবিত আইনটির সমর্থকরা বলছেন, পাইরেসি বন্ধ করতে এবং কপিরাইটের লঙ্ঘন রোধ করতে এই আইনের প্রয়োজন। অনুরূপ আরেকটি বিল যার নাম PIPA (Protect Intellectual Property Act) মার্কিন সিনেটে বিবেচনার জন্য আছে। কপিরাইটকৃত বিষয় বস্তু অবৈধ ভাবে ইন্টারনেট থেকে ডাউন-লোড করা অথবা বৌদ্ধিক সম্পত্তির অধিকারকে লঙ্ঘন করে এমন কার্যকলাপকে বন্ধ করার উদ্দেশে, আইন দুইটির প্রস্তাব করা হয়েছে বলে বলা হচ্ছে। কিন্তু এই আইন দুইটির বিরোধীদের বক্তব্য হচ্ছে, প্রস্তাবিত আইন দুইটি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং ইন্টারনেট ব্যবহারকে নিয়ন্ত্রণ করার জন্যই করা হচ্ছে। ৭ হাজারেরও বেশী ইন্টারনেট সাইট গত বুধবার গণ-প্রতিবাদের অংশ হিসাবে সাইটগুলিকে বন্ধ রাখায়, বিশ্ব ব্যাপী লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী অসুবিধার সম্মুখীন হন।

No comments:

Post a Comment