Thursday, January 19, 2012

SOPA (Stop Online Piracy Act)

SOPA (Stop Online Piracy Act) এবং PIPA, (Protect Intellectual Property Act) এখন গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয়। এই দুইটি আইন বাস্তবায়ন না করার দাবীতে ধর্মঘট করার পরই ব্যাপারটার গুরুত্ব আরও বেড়ে যায়। এবং সাধারণ মানুষ এই ব্যাপারে সচেতন হয়। গুগল ইতোমধ্যেই ৭ মিলিয়নের বেশী সাক্ষর সংগ্রহ করেছে, বিলটির বিরুদ্ধে অনলাইনে পিটিশন করার জন্য। তবে সাধারণ মানুষ এখনও এই আইনের সুফল-কুফল সম্পর্কে তেমন কিছু জানেনা। আবার অনেকের ধারণা এটা নিতান্তই আমেরিকার অভ্যন্তরীণ ব্যাপার। এতে অন্যদের তেমন লাভ-ক্ষতির কিছু নাই। এই আইনের বিল গত বছর ২৬ অক্টোবর মার্কিন সিনেটে উত্থাপন করা হয়। যদিও এটা একটা সাদা-সিদা আইন। আসলে এই আইনের ফাঁক ফোকর দিয়ে সুন্দর ভাবে পুরো ইন্টারনেট বিশ্বকে নিয়ন্ত্রণ করা যাবে। এই আইনটি পাশ হলে বিনামূল্যের উন্মুক্ত ইন্টারনেট সেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তখন ইন্টারনেটের প্রতিটা সেবা গ্রহণ করার জন্যই ফি দিতে হবে। আবার একই সাথে ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রণ করা যাবে। যে সমস্ত ডোমেইনের এক্সটেনশন .com, .org, .net., . info এই গুলি এই আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট বলে বিবেচিত হবে। আর ইন্টারনেট বিশ্বে এইগুলিই প্রধান ডোমেইন এক্সটেনশন। এই আইন অনুসারে আপনি নিজের তোলা ছবি বা নিজের তৈরি করা ভিডিও বা অডিও ছাড়র আর কিছুই শেয়ার করতে পারবেন না। এতে ফ্রি ডাউন-লোডের সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যা কিছুই ডাউন-লোড করবেন, তার জন্য ফি দিতে হবে। যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল, অভিযোগের ভিত্তিতে যে কোন সাইট বন্ধ করে দিতে পারবেন।

No comments:

Post a Comment