Friday, January 20, 2012

নেতা-বিহীন আন্তর্জাতিক প্রশাসন

বিশ্ব অর্থনীতি এক নতুন পর্যায়ে উপনীত হয়েছে, যেখানে আন্তর্জাতিক সহযোগিতা ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এখন বিপুল পরিমাণ ঋণ-ভার এবং নিম্নগতির অর্থনীতিক প্রবৃদ্ধির চক্রে আবদ্ধ হয়ে গেছে --যার ফলে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা মোকাবেলা করতেই তারা ব্যস্ত, আন্তর্জাতিক অর্থনীতির দিকে তাকানোর সময় তাদের নাই। এই ধরনের প্রবণতার কারণে চীন এবং ইন্ডিয়া তাদের সার্বভৌমত্বকে বেশী গুরুত্ব দিচ্ছে এবং অন্যের হস্তক্ষেপ মুক্ত নিজেদের শাসন বাজয় রাখতে চাচ্ছে। এর ফলে দেশ দুইটি আন্তর্জাতিক রীতিনীতিকে তোয়াক্কা করছে না। এর ফলে আরেকটি প্রবণতা হল, বহুজাতিক সংস্থার গুরুত্ব কমে যাচ্ছে, যা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর মার্কিন সরকার বেশ গুরুত্ব দিয়ে আসছিল। ফলে অর্থনীতির ক্ষেত্রে বিশ্ব নেতৃত্ব এবং সহযোগিতার নিয়ম নীতি সংশোধন করতে হবে। কিন্তু G20, WTO (বিশ্ব বাণিজ্য সংস্থা) এবং অন্যান্য বহুজাতিক সংস্থার কার্যক্রম নতুন মাত্রায় বহাল রাখতে হবে। নতুন নিয়ম-নীতি প্রণয়ন করতে হবে।

No comments:

Post a Comment